এই ব্লগসাইটটি বস্তুত আমার বিভিন্ন কর্মকাণ্ডের একটি সারাংশ মাত্র। মনোভঙ্গী অনুসারে বিভিন্ন বিষয়ে সুবিধামত সময়ে অনলাইনে একাধিকভাবে সক্রিয় থেকেছি। বিষয়বৈচিত্র্যে তা খুব একটা সমৃদ্ধ নয়। তারপরও তার অন্বেষন যেন জটিলতর না হয়ে যায় তার জন্য বর্তমান ব্লগসাইটটির প্রস্তাবনা। এর প্রয়োজনীয়তা একেবারেই সংকীর্ণ নয়।
আমি নিয়মিত পাঠ করতে চাই এমন ব্লগগুলিকে পাওয়া যাবে কালস্রোত নামক পদক্ষেপে।
আমার ব্যক্তিগত ব্লগগুলির সাম্প্রতিক লেখার হেডিং পাওয়া যাবে এখানে।
(এই ব্লগসাইট দুটো থেকে মূল ব্লগ ভিজিট না করে সেগুলোর নতুন পোস্টের খবরাখবর অনায়াসে পাওয়া যাবে।)
কিছু কথা
চিত্রবোধ
কিছু কিছু ইন্দ্রিয়বোধ আছে যা ভাষায় প্রকাশ করা বড়ই কঠিন। তার মধ্যে একটি হল দর্শন। চর্মচক্ষে যা দর্শন ঘটে তা কাগজে কলমে লিখে সত্যিকারভাবে প্রকাশ ঘটানো অনেকটা অসম্ভব। চীনা প্রবাদে আছে -"একটি চিত্র ৮০টি বাক্যের সমান।" অর্থাৎ একটি চিত্রকে ব্যাখ্যা করতে গেলে অন্তত: ৮০টি বাক্য লাগবে। তাও তা যথাযথভাবে পরিস্ফুটিত হবে কিনা সন্দেহ। এইসব বিমূঢ়তা থেকে মূক্ত হয়েছি যেখানে তার নাম 'প্রতিচিত্র'।
পাঠ অভিজ্ঞতা
পাঠ অভিজ্ঞতা সকলের একরকম নয়। গ্রন্থের ভিতর যে গভীর গহন আছে তা খুঁজে পাবার অভিজ্ঞতা খুবই বৈচিত্র্যময়। গ্রন্থপাঠে আমার ব্যক্তিগত অনুভূতি ও অভিজ্ঞতা সকলের সাথে ভাগ করে নেবার আয়োজন এই পাঠাগার।
নিসর্গ
প্রাণী ও উদ্ভিদ; সাথে আকাশ, বাতাস, নদী, সাগর, পাহাড় সব মিলেই প্রকৃতি। আমরা শুধু নই, উদ্ভিদ আর প্রাণীকুল প্রকৃতির অপার করুণাধারায় সিক্ত। প্রকৃতির এক অন্যতম সদস্য পাখি। আমাদের চারপাশে কত রকমের পাখিইনা রয়েছে। অনিবার্য আবহাওয়া আর প্রাত্যাহিক ঋতুবোধ কোনটিই আর উপেক্ষা করার বিষয় নয়। সব মিলে আমার এই 'নিসর্গ'।
সহযোগিতা
কয়েকটি লিটল ম্যাগাজিনকে অনলাইনে সহজলভ্য করার চেষ্টায় আমি জড়িত রয়েছি। বাংলাদেশের সুদূর সীমান্তজেলা কুড়িগ্রাম থেকে বের হওয়া অনিয়মিত প্রবন্ধ পত্রিকা ব্যবচ্ছেদ ও বাংলাদেশের আর একটি সুদূর জেলা নওগাঁ থেকে বের হওয়া ষান্মাসিক পত্রিকা অঞ্জলি লহো মোর আমার সক্রিয় সহযোগিতায় অনলাইনে প্রকাশিত হয়েছে।
- যে সমকালে আমাদের নিত্য বসবাস, সেখানে বিজ্ঞানসচেতন হওয়াটা কোন বৈশিষ্ট্য বহন করেনা। তারপরও আমরা বিজ্ঞানবিমুখ এক অরণ্য দ্বারা পরিবেষ্টিত। অমাবশ্যার তিমিরভেদী আলোর অন্বেষণ আজ কতটা জরুরী তা বিচারের যাবতীয় প্রচেষ্টার অপর নাম বিজ্ঞানচেতনা, বিজ্ঞান ভাবনা, বিজ্ঞান অনুভব এবং বিজ্ঞান মনস্কতা।




